বাংলা লাইভ নিউজ ডেস্ক: রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের হাজারীবাক সাধনানন্দ বনবিহারে ১৫তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিহারটির বৌদ্ধভিক্ষুদের ভাবনাকেন্দ্র সীমাঘর (ঘ্যাংঘর) উদ্বোধন করা হয়।
- •রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের হাজারীবাক সাধনানন্দ বনবিহারে ১৫তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।
- •শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিহারটির বৌদ্ধভিক্ষুদের ভাবনাকেন্দ্র সীমাঘর (ঘ্যাংঘর) উদ্বোধন করা হয়।
- •এ ছাড়া এদিন সকালে ভিক্ষুসংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা, পিণ্ডদান, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, হাজারবাতি দান ও পঞ্চশীল প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া এদিন সকালে ভিক্ষুসংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা, পিণ্ডদান, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, হাজারবাতি দান ও পঞ্চশীল প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে কঠিন চীবর দানের মূল অনুষ্ঠান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশে সদ্ধর্ম দেশনা দেন জুরাছড়ির সুবলং শাখা বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির, রাজবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির, কান্দেবছড়া বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ করুণাকীর্তি মহাস্থবির ও বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ পন্থক মহাস্থবির।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।