বাংলা লাইভ নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরে চুরি হওয়া দুটি গরু সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গরুর মালিক জরিফ উদ্দিন (৫৯) বাড়ির পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়াসংলগ্ন খালি জায়গায় গরু দুটি বেঁধে রেখেছিলেন। কিছুক্ষণ পর সেখানে গিয়ে গরু দুটি আর পাননি।

পরে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একটি হলুদ পিকআপে গরু দুটি নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পান তিনি। পরদিন মঙ্গলবার ভোরে পুলিশের সহায়তায় রাজনগর উপজেলার অন্তহরি গ্রামে অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার ও রুবেল সরকার (২৪) এবং দীপন সূত্রধরকে (২০) আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার কাদিপুর গ্রামে এলেমান মিয়ার (৩৮) গোয়ালঘর থেকে গরু দুটি উদ্ধার করা হয়। এ সময় এলেমান মিয়া ও স্বপন সরকার (২৩) নামের আরও দুজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।