বাংলা লাইভ নিউজ ডেস্ক: ইতালিতে বিক্ষোভ অব্যাহত, ১২ ডিসেম্বর নতুন করে ব্যাপক বিক্ষোভের ডাক ইতালিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের বিরুদ্ধে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, আবাসন সংকট, যুদ্ধনীতি ও অর্থনৈতিক নীতির প্রতিবাদে শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। এরই ধারাবাহিকতায় আগামী ১২ ডিসেম্বর রোমে বড় ধরনের জাতীয় বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো।

📌 এক নজরে মূল বিষয়:
  • •এরই ধারাবাহিকতায় আগামী ১২ ডিসেম্বর রোমে বড় ধরনের জাতীয় বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো।
  • •আন্দোলনের অংশ হিসেবে রোমের ঐতিহাসিক কলোসিয়াম চত্বরে তাঁবু টাঙিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা।
  • •বাড়িভাড়া বৃদ্ধি, আবাসন সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং সামরিক খাতে ব্যয় বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছেন তারা।

আন্দোলনের অংশ হিসেবে রোমের ঐতিহাসিক কলোসিয়াম চত্বরে তাঁবু টাঙিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা। বাড়িভাড়া বৃদ্ধি, আবাসন সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং সামরিক খাতে ব্যয় বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছেন তারা। আন্দোলনকারীদের প্রধান দাবি—মেলোনি সরকারের পদত্যাগ, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, আবাসনের অধিকার নিশ্চিত করা এবং যুদ্ধের পরিবর্তে শান্তি ও জনকল্যাণে রাষ্ট্রীয় ব্যয় বাড়ানো।

১২ ডিসেম্বরের জাতীয় বিক্ষোভ সফল করতে শ্রমিক ইউনিয়ন USB, আবাসন অধিকার আন্দোলন ও ছাত্র সংগঠনগুলো দেশজুড়ে ধারাবাহিক প্রচার, সভা, ক্যাম্পিং ও ছোট ছোট সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। আয়োজকদের লক্ষ্য, ছাত্র-শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে রাজধানী রোমে একটি বৃহৎ গণবিক্ষোভ গড়ে তোলা। বিক্ষোভইতালিপ্রবাসমিছিলসমাবেশ।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]