বাংলা লাইভ নিউজ ডেস্ক: অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেছেন, দেলোয়ার সাহেবকে অভিনন্দন। এক লাক ভোটে হারার পর আরেকবার নির্বাচন করার জন্য এক ধরনের মেন্টাল স্ট্রেংথ লাগে।
এই উঠে দাঁড়ানোর শক্তি না থাকলে বাংলাদেশে রাজনীতি করা যায় না। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেছেন, মির্জা ফয়সাল আমিন সাহেবকেও অভিনন্দন। সর্বোপরি বিএনপি সরকারকে অভিনন্দন একটা সুষ্ঠু উপনির্বাচন অনুষ্ঠিত করার জন্য।
আপনারা নির্বাচনে হারলে সামান্যতম সমস্যা নাই। কিন্তু নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হলে সর্বনাশ হতো। এই শুভবুদ্ধি ৫ অগাস্টের বাই-প্রোডাক্ট। তিনি লেখেন, বাংলাদেশ একটা জটিল দেশ।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।