বাংলা লাইভ নিউজ ডেস্ক: বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পর্যটন স্পট চিম্বুক পাহাড় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী। শনিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার চিম্বুক পাহাড় এলাকায় জাতীয়তাবাদী মতাদর্শের স্থানীয় পাহাড়িদের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

📌 এক নজরে মূল বিষয়:
  • •শনিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার চিম্বুক পাহাড় এলাকায় জাতীয়তাবাদী মতাদর্শের স্থানীয় পাহাড়িদের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
  • •এতে কয়েকটি পাড়ার পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরাও অংশ নেন।
  • •অভিযানে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি রাস্তার পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়।

এতে কয়েকটি পাড়ার পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরাও অংশ নেন। অভিযানে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি রাস্তার পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়।

তিনি উল্লেখ করেন, বান্দরবান একটি পর্যটনসমৃদ্ধ জেলা। এখানকার পাহাড়, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন বান্দরবান গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, পরিবেশ রক্ষায় শুধু সরকার বা প্রশাসন নয়, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নিজেদের এলাকা নিজেরাই পরিষ্কার রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে দলের স্থানীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বান্দরবান।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]