বাংলা লাইভ নিউজ ডেস্ক: সফিকুল ইসলাম, জলঢাকা (নীলফামারী) শীত আসার আগেই সবুজ পাতার বুক চিরে মাথা তুলেছে সাদা ফুলকপি। সারি সারি গাছে ফুটে ওঠা প্রতিটি ফুলকপি যেন কৃষকের স্বপ্ন আর পরিশ্রমের প্রতিচ্ছবি।
- •সফিকুল ইসলাম, জলঢাকা (নীলফামারী) শীত আসার আগেই সবুজ পাতার বুক চিরে মাথা তুলেছে সাদা ফুলকপি।
- •সারি সারি গাছে ফুটে ওঠা প্রতিটি ফুলকপি যেন কৃষকের স্বপ্ন আর পরিশ্রমের প্রতিচ্ছবি।
- •রোদ-বৃষ্টি উপেক্ষা করে পরিচর্যা করা সেই ফসল এখন ঘুরে দাঁড়ানোর আশার আলো দেখাচ্ছে।
রোদ-বৃষ্টি উপেক্ষা করে পরিচর্যা করা সেই ফসল এখন ঘুরে দাঁড়ানোর আশার আলো দেখাচ্ছে। মৌসুমের শুরুতেই বাজারে ভালো দাম পাওয়ায় সম্ভাব্য লাভের হিসাব কষছেন নীলফামারীর জলঢাকার কৃষকরা।
তাদের বিশ্বাস, আগাম সবজি চাষের এই উদ্যোগ বদলে দিতে পারে কৃষকের আর্থিক অবস্থার চিত্র। শীতের মাঝামাঝি সময়ে বাজারে সবজির সরবরাহ বেড়ে গেলে দাম অনেকটাই কমে যায়।
ফলে ভালো ফলন পেয়েও ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কায় থাকেন কৃষকরা। সেই ঝুঁকি এড়াতে এবার আগেভাগেই শীতকালীন সবজি উৎপাদনে মনোযোগী হয়েছেন তারা।
এরই মধ্যে জলঢাকার শৌলমারী ইউনিয়নের বাট্টুপাড়া তালুক শৌলমারী গ্রামের দুই ভাই সাদেকুল ইসলাম ও আতিকুর ইসলাম নিজেদের ভাগ্য বদলের আশায় নেমেছেন আগাম ফুলকপি চাষে। যৌথভাবে প্রায় ৭০ শতক জমিতে তারা গড়ে তুলেছেন ফুলকপির খেত।
তাদের খেতে এখন দৃষ্টিনন্দন সাদা ফুলকপির সমারোহ। প্রতিটি গাছেই ফলেছে পরিপুষ্ট ফুলকপি। ‘অলরাউন্ডার’ জাতের এসব ফুলকপির একেকটির ওজন ৭০০ গ্রামেরও বেশি।
পুরো জমিতে রয়েছে প্রায় ৫ হাজার ৫০০টি ফুলকপির গাছ। দুই ভাইয়ের এ উদ্যোগের পেছনে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা আর ভালো কিছু করার প্রত্যয়।
প্রচলিত মৌসুমের অপেক্ষায় না থেকে আগাম জাতের সবজি চাষের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এখন খেতে ফলন দেখে তাদের চোখেমুখে ফুটে উঠেছে আশার ঝিলিক।
বাজারে বর্তমান দামও তাদের সেই আশাকে আরও জোরালো করেছে। কৃষক সাদেকুল ইসলাম তুলে ধরেন, বর্তমানে বাজারে প্রতি মণ ফুলকপি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারদর ভালো থাকলে ৪০ শতক জমি থেকেই প্রায় এক লাখ টাকার ফুলকপি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। তবে চাষাবাদের খরচ বাদ দিয়ে প্রকৃত লাভের হিসাব নির্ভর করবে শেষপর্যন্ত উৎপাদন ও বাজার পরিস্থিতির ওপর।
কৃষকদের প্রত্যাশা, সঠিক সময়ে চাষাবাদ, উন্নত জাতের বীজ, প্রয়োজনীয় পরিচর্যা এবং বাজারে ভালো দাম নিশ্চিত করা গেলে আগাম সবজি হতে পারে বাড়তি আয়ের অন্যতম উৎস। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান উল্লেখ করেন, জলঢাকায় আগাম শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।
আগাম ফুলকপি চাষে ভালো ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। বিশেষ করে রোগবালাই নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ এবং সময়মতো পরিচর্যার বিষয়ে কৃষকদের নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।