বাংলা লাইভ নিউজ ডেস্ক: দুই পাশে নেই সংযোগ সড়ক। চারদিকে ফাঁকা মাঠ।
মাঝখানে দাঁড়িয়ে আছে একটি সেতু। পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের রামাকান্তপুর গ্রামে ফসল আনা-নেওয়ার সুবিধার্থে ১২ লাখ টাকা ব্যয়ে ২৫ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২২ ফুট উঁচু সেতুটিতে ওঠার জন্য নেই কোনো রাস্তা। সেতুর পাশ দিয়ে নিচু একটি রাস্তা থাকলেও বর্ষায় সেটি পানিতে তলিয়ে যায়।
ফলে সেতুটি কৃষক ও স্থানীয়দের কোনো কাজে আসছে না। স্থানীয় বাসিন্দা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠ থেকে ফসল আনা-নেওয়ার সুবিধার্থে স্থানীয় কৃষকরা একটি সড়ক নির্মাণের দাবি জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০০১ সালে সেতুটি নির্মাণ করা হয়। তবে সেতু নির্মাণের পর এর দুই পাশে সংযোগ সড়ক তৈরি করা হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।