বাংলা লাইভ নিউজ ডেস্ক: ব্যানারে জিয়ার ছবি না থাকায় জয়পুরহাটে হট্টগোল, তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
- •এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
- •পরে কসটেপ দিয়ে ব্যানারে ছবি সাঁটানোর পর অনুষ্ঠান শুরু হয়।
- •এ ছাড়া সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলায় দ্বিতীয় দফা হট্টগোল ও ডায়াস ভাঙার উপক্রম হয়।
পরে কসটেপ দিয়ে ব্যানারে ছবি সাঁটানোর পর অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়া সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলায় দ্বিতীয় দফা হট্টগোল ও ডায়াস ভাঙার উপক্রম হয়।
ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হওয়ার কথা ছিল।
নির্ধারিত সময়ের আগেই প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি দেখতে পান। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা ব্যানার নামিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি-সম্বলিত একটি পোস্টার কসটেপ দিয়ে সাঁটিয়ে দেন।
এর প্রায় আধা ঘণ্টা পর প্রতিমন্ত্রী মঞ্চে ওঠেন। চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করল বিএনপি বক্তব্য দেওয়ার সময় জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া ইন্টারনেট থেকে ছবি নিয়ে ব্যানার তৈরির কথা বলে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী আয়োজনের ত্রুটি-বিচ্যুতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনাটি ইচ্ছাকৃত কিনা, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে নির্দেশ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন আল-মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব প্রমুখ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।