বাংলা লাইভ নিউজ ডেস্ক: ‘ডিএনসিসির টেন্ডারনামা’ প্রকাশের পর অনলাইন পোর্টালে সাইবার হামলা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ঠিকাদারি কাজের অনিয়ম, দুর্নীতি এবং দরপত্রের সিন্ডিকেট নিয়ে ‘ডিএনসিসির টেন্ডারনামা’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে বিশেষ প্রতিনিধি দল। এ ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব প্রকাশের পর থেকে বিশেষ প্রতিনিধি দল ফেসবুকে পেজে সাইবার হামলা চালানো হচ্ছে।

এ কাজে ‘FX TUHIN’ নামের এক আইডির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়াও বেশ কয়েকটি আইডি ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি পোর্টালের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের নজরে আসে। আইটি টিম সক্রিয় থাকায় বিভিন্নভাবে চেষ্টা করেও কিছু করতে পারেনি দুষ্কৃতিকারীরা।

এখন পর্যন্ত ওয়েব পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মে প্রকাশিত সংবাদ ও ভিডিও কনটেন্ট সক্রিয় রয়েছে। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় পোর্টালের হেড অব নিউজ শাকিল ফারুক বলেন, ‘অনুসন্ধানী সংবাদ প্রকাশের পরে সাইবার হামলা স্বাধীন গণমাধ্যমের মতপ্রকাশের জন্য হুমকিস্বরূপ। এসব করে আমাদের কাজ থামিয়ে রাখা যাবে না। অনিয়ম-দুর্নীতির তথ্য প্রচার করবই।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।