বাংলা লাইভ নিউজ ডেস্ক: পুকুর খনন প্রকল্পের মাটি গোপনে বিক্রি করে দিচ্ছেন ছাত্রদল নেতা ঢাকার সাভারে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিচালিত সরকারি খাস পুকুর খনন, সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের মাটি রাতের আঁধারে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে জিম্মি করে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে।
সেই মাটি ইটভাটায় বিক্রি করছেন তমিজ উদ্দিন ও তার অনুসারীরা। ফলে আশপাশের মানুষের বসতবাড়ি, জমি ও চলাচলের রাস্তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয়রা প্রতিবাদ করলেও রাজনৈতিক প্রভাব দেখিয়ে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে চক্রটি। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করে এক ভুক্তভোগী বলেন, আমাদের বসতভিটার চারপাশের মাটি পর্যন্ত কেটে নিয়ে যাওয়া হয়েছে।
পুকুরের কোনো পাড় রাখা হয়নি। ফলে আমাদের ঘরবাড়ি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অথচ প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হতে হয়। ছাত্রদল সভাপতি তমিজ এই মাটি বিক্রির সঙ্গে জড়িত।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।