বাংলা লাইভ নিউজ ডেস্ক: নেত্রকোণার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য এসকুফ উদ্ধারসহ মোছা. আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার বারমারী লক্ষ্মীপুর গ্রামের ওই নারীর বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) এসআই (নিরস্ত্র) ইমন পাল ও এসআই মো. আরিফুল ইসলাম। আটক আমেনা খাতুন ওই গ্রামের আবুল কালামের স্ত্রী। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম নামে অপর এক আসামি পালিয়ে যান। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। নেত্রকোণা মাদক মাদক ব্যবসায়ী প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে মদ্যপানের পর অসুস্থ, স্কুলছাত্রের মৃত্যু জীবিত জেলেকে ‘মৃত’ দেখানো নিয়ে দুই গ্রাম পুলিশের মারামারি, মাথা ফাটল একজনের মেয়াদ শেষ রাকসুর, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা দিনাজপুরে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।