বাংলা লাইভ নিউজ ডেস্ক: আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মাসুদ সাঈদী। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক সম্পন্ন হয়েছে।
- •আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মাসুদ সাঈদী।
- •ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক সম্পন্ন হয়েছে।
- •’ ভিডিওটিতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন আমজনতার তারেক রহমান।
’ ভিডিওটিতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন আমজনতার তারেক রহমান। তার বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, জামায়াতের আসনপ্রাপ্তি এবং দলটির সমালোচনা সহ্য করার সক্ষমতার প্রসঙ্গ।
আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক উল্লেখ করেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুটি রাজনৈতিক দল। তাদের ভুল ধরিয়ে দিলে শাস্তির মুখে পড়তে হয় না।
অন্যদিকে জামায়াতের সংসদ সদস্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে সমালোচনা করায় দলটি তা সহ্য করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সমালোচনার জবাবে জামায়াত প্রতিক্রিয়া দেখিয়েছে।
তবে বড় রাজনৈতিক দলগুলোর মন বড় হয়। তারেকের এই বক্তব্যের ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে মাসুদ সাঈদী ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক সম্পন্ন হয়েছে’ বলে মন্তব্য করেন।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।