জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদেরের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও তার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) উত্তরায় জি এম কাদেরের বাসার সামনে স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে পুরো এলাকা প্রদক্ষিণ করে।

🎧
জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
AI Voice Narration • SubEditor24 Audio

Audio News

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করে জি এম কাদের শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ঠিকানা আর রাখা যাবে না।

এদিকে, জাতীয় পার্টির প্রেস উইংয়ের দাবি, একদল দুষ্কৃতিকারী জি এম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছে। তাদের পাঠানো কিছু ফুটেজে দেখা গেছে, বাসার জানালার কাঁচ ভাঙা এবং ইটপাটকেল ছোড়ার আলামত রয়েছে।