বাংলা লাইভ নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধের জমি দখল করার অভিযোগ উঠেছে মো. হারুন নামে স্থানীয় এক তাঁতী দল নেতার বিরুদ্ধে। সেই জমিতে অবৈধ বসতি গড়তে জনপ্রতি ২০ থেকে ৪০ হাজার টাকা নিচ্ছেন তিনি।
ইতোমধ্যে অনেক পরিবার মাটি কেটে ঘর তুলে বসবাসও শুরু করেছেন। সরেজমিন দেখা গেছে, হাতিয়ার হরণী ইউনিয়নে টাংকির বাজার থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত বেড়িবাঁধের প্রায় আড়াই কিলোমিটার অংশ দখল হয়ে গেছে। দখলকৃত বাঁধের দুপাশে ঝুপড়ি ও টিনের দোচালা-চারচালা ঘর তৈরি করা হয়েছে। প্রায় ২০ থেকে ২৫টি পরিবার সদ্য মাটি কেটে সেখানে বসতি গড়ে তুলেছে।
এসব বসতির মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া একটি ঘরও রয়েছে। সেখানে স্বামীহারা এক নারী তার ছয় ও আট বছর বয়সি দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন। তবে স্থানীয়দের দাবি, অন্য বসতিগুলোর বেশির ভাগই আশপাশের এলাকা থেকে আসা লোকজন। স্থানীয়দের অভিযোগ, বিএনপির সহযোগী সংগঠন তাঁতী দলের ওয়ার্ড সভাপতি মো. হারুন ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতা এসব জায়গায় বসতি গড়ে তোলার সুযোগ করে দিচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।