বাংলা লাইভ নিউজ ডেস্ক: দেশে পুলিশের সংখ্যা মাত্র ২ লক্ষ ১৫ হাজার, আমরা এই বছরে ২০ হাজার লোক নিয়োগ দিব। কিন্তু আমাদের এক সাথে ২০ হাজার লোককে প্রশিক্ষন দেওয়ার মত জায়গা নেই।

তিনি বলেন, এখন নতুন প্রশিক্ষন কেন্দ্র তৈরি করতে হবে। একটা এটকা দেশের উন্নয়নের জন্য কোন শর্টকার্ট ভূমিকা নেই্। আপনারা সবাই মিলে যদি সরকারকে সহযোগিতা না করেন, তাহলে দেশ আগাবে না। দেশের শান্তি-সম্মৃদ্ধি উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য সকলে মিলে কাজ করব।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দূর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রোবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দূর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রোবাদ প্রতিরোধে নানা নির্দেশনা দেন পুলিশ প্রধান মোঃ আলী হোসেন ফকির। তিনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।