বাংলা লাইভ নিউজ ডেস্ক: জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিশেষ একটি পর্বে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সেখানে পুরোনো দিনের স্মৃতি হাতড়ে মজার এক অভিজ্ঞতার কথা শোনালেন শাহেনশাহ অমিতাভ বচ্চন।

📌 এক নজরে মূল বিষয়:
  • •জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিশেষ একটি পর্বে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
  • •সেখানে পুরোনো দিনের স্মৃতি হাতড়ে মজার এক অভিজ্ঞতার কথা শোনালেন শাহেনশাহ অমিতাভ বচ্চন।
  • •অভিনেত্রীর সামনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউজের একটি পুরোনো ঘটনা তুলে ধরেন এ কিংবদন্তি।

অভিনেত্রীর সামনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউজের একটি পুরোনো ঘটনা তুলে ধরেন এ কিংবদন্তি। অমিতাভের মুখে সেই কাহিনি শুনে হাসিতে ফেটে পড়েন দর্শকরা।

মিরান্ডা হাউজে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা কোনো দিন ভুলতে পারেননি অমিতাভ বচ্চন। সেদিন হোস্টেলের বারান্দায় বসে থাকা ছাত্রীরা তাকে দেখে মজার ছলে নানা মন্তব্য করতে শুরু করেন।

অমিতাভ উল্লেখ করেন, যেদিন প্রথম মিরান্ডা হাউজে ঢুকেছিলাম, বারান্দায় বসে থাকা হোস্টেলের মেয়েরা বলতে শুরু করল— ‘আয়ে হায়ে কী চলন। ’ এ বিষয়টিতে থতমত খেয়ে গিয়েছিলেন বিগবি।

এই বর্ষীয়ান অভিনেতা উল্লেখ করেন, ‘যতক্ষণ না নিজের সঙ্গে এমন কিছু ঘটছে, ততক্ষণ অন্যের অনুভূতি বোঝা সম্ভব নয়। মিরান্ডা হাউজে প্রথম দিন ঢুকে ওই তির্যক মন্তব্য শুনে আমি তো বুঝতেই পারছিলাম না, কী করব।

’ শাহেনশাহের কথা শুনে কৌতূহলী হয়ে ওঠেন মাধুরী দীক্ষিত। অভিনেত্রী সরাসরি প্রশ্ন করেন— ‘এরপর কী করেছিলেন আপনি। ’ উত্তরে একমুহূর্ত দেরি না করে নিজের কায়দায় রসিকতা করে অমিতাভ উল্লেখ করেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব।

’ এ কিংবদন্তি অভিনেতার অকপট স্বীকারোক্তি শুনে হাসির রোল ওঠে অনুষ্ঠানের মঞ্চে। বহু বছর আগের সেই ছোট্ট ঘটনা যে আজও তার স্মৃতিতে এতটা উজ্জ্বল, তা অভিনেতার কথাতেই স্পষ্ট।

অমিতাভ বচ্চন অভিনেতা বলিউড।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]