বাংলা লাইভ নিউজ ডেস্ক: চতুর্থ দিনের শুরু ২ সেশন কোনোভাবেই নিজেদের পক্ষে নিতে পারল না বাংলাদেশ। প্রথম সেশনে যাও ২টি উইকেট তুলে নিতে পেরেছিল দল, তবে দ্বিতীয় সেশনে সেটাও পারা গেল না।

📌 এক নজরে মূল বিষয়:
  • •চতুর্থ দিনের শুরু ২ সেশন কোনোভাবেই নিজেদের পক্ষে নিতে পারল না বাংলাদেশ।
  • •প্রথম সেশনে যাও ২টি উইকেট তুলে নিতে পেরেছিল দল, তবে দ্বিতীয় সেশনে সেটাও পারা গেল না।
  • •প্রায় ওয়ানডে মেজাজে রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রায় ওয়ানডে মেজাজে রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। চা বিরতিতে গেছে ২ উইকেট খুইয়ে ২৫৯ রান তুলে, লিড ২২৯ রানের। আর তাতেই দলটা রীতিমতো বাংলাদেশের নাগালের বাইরে চলে গেছে।

বাংলাদেশের চতুর্থ ইনিংসে সফলভাবে রান তাড়া করার রেকর্ডটা ১৭ বছরের পুরোনো। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ম্যাচে ২১৭ রান তাড়া করে জিতেছিল দলটা।

এই একটি বাদে ২০০ রান তাড়া করে জেতার রেকর্ড নেই একটিও। যেখানে ২০০ রান তুলে জেতার রেকর্ড মোটে একটি, সেখানে ২২৯ রান তুলে ফেলা মানে নাগালের বাইরে চলে যাওয়াই তো।

উইন্ডিজ আজ সে কাজটাই করেছে। ম্যাচে ভালো কিছু করতে হলে নতুন বলে কিছু একটা করতে হতো বাংলাদেশকে। তবে তাসকিন আহমেদ আর হাসান মাহমুদরা দ্বিতীয় ইনিংসে নতুন বলটা কাজে লাগাতে পারেননি।

চতুর্থ দিনের প্রথম এক ঘণ্টা বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দেয় ক্যারিবীয়রা। বাংলাদেশের নিয়তি লেখা হয়ে গিয়েছিল তখনি। ক্রিকেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]