বাংলা লাইভ নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে আসেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ডিউটি চিকিৎসকদের কারও ড্রেসআপ না থাকায় তারা চিকিৎসক, নার্স না কি দালাল; তা বোঝা মুশকিল বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান।
- •ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে আসেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান।
- •বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতালে অভিযানে আসেন দুদক চেয়ারম্যান।
- •এ সময় কয়েকজন চিকিৎসক নিজ কক্ষে না থাকায় শোকজের নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতালে অভিযানে আসেন দুদক চেয়ারম্যান। এ সময় কয়েকজন চিকিৎসক নিজ কক্ষে না থাকায় শোকজের নির্দেশ দেন তিনি।
দুদক চেয়ারম্যান উল্লেখ করেন, ‘এখানকার রোগীদের সব সময় অভিযোগ থাকে, তারা ঠিকমতো চিকিৎসা পান না, চিকিৎসক থাকেন না। এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন।
তিনি এ জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন। আজকে আমরা (দুদক) ঢাকা মেডিকেলে এসেছি। এরপর অন্যান্য হাসপাতালেও যাব।
’ দুদক চেয়ারম্যান আরও উল্লেখ করেন, ‘এখন বাজে বেলা সোয়া বারোটা, ডাক্তারদের কেউ বলছেন বাইরে গেছেন, কেউ বলছেন চা খেতে গেছেন। রোগীরা চিকিৎসার জিনিসপত্র খুঁজতে দৌড়ে বেড়াচ্ছেন।
এতে আসলে জনগণ ঠিকমতো সেবা পাচ্ছেন না। এ ছাড়া ডাক্তারদের অনুপস্থিতি, চিকিৎসা রুমে পরিবেশ নোংরাসহ বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে, এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
’ এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান উল্লেখ করেন, ‘আমরা হাসপাতাল পরিচালককে বলে গেলাম, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ করতে। আমরাও আইনগত ব্যবস্থা নেব।
’ সরকারি হাসপাতালটিতে দালালের দৌরাত্ম্য এবং চিকিৎসকদের সরাসরি দালালি ও রোগী ভাগানোর সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে দুদক চেয়ারম্যান উল্লেখ করেন, ‘আমরা তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যাব। প্রাইভেট হাসপাতালের এটি একটি ব্যবসা।
এটি বন্ধ করতে সরকার ব্যবস্থা নেবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। ’ এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. ফরহাদ হোসেন উল্লেখ করেন, ‘আমি হাসপাতালটিতে নতুন এসেছি।
আসার পর কিছু পরিবর্তন করতে পেরেছি। দুদক চেয়ারম্যান যে বিষয়গুলো স্পষ্ট ব্যক্ত করেছেন, আমরা সেগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেব।
হাসপাতাল দালালমুক্ত করতে চিকিৎসকসহ সবার কাছে সাহায্য চেয়েছি। ’ দুদক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।