বাংলা লাইভ নিউজ ডেস্ক: কাউন্সিল গঠনসহ হোমিও চিকিৎসকদের সংকট নিরসনের দাবি দেশের বিকল্প চিকিৎসা শিক্ষার অন্যতম বৃহৎ অংশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর বর্তমান প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নের ধীরগতির কারণে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এ সংকট নিরসনে সরকারের কাছে ৩ দফা দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (হোমেকশিস) বাংলাদেশ।
- •এ সংকট নিরসনে সরকারের কাছে ৩ দফা দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (হোমেকশিস) বাংলাদেশ।
- •রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা উল্লেখ করেন।
- •বক্তারা উল্লেখ করেন, ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে দ্বিতীয় জনপ্রিয় বিকল্প চিকিৎসা মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা উল্লেখ করেন। ‘হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শিক্ষক-কর্মচারীদের বেতন-বেনিফিট নিশ্চিতকরণ এবং মাদক আইনে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা উল্লেখ করেন, ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে দ্বিতীয় জনপ্রিয় বিকল্প চিকিৎসা মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঠিক দিকনির্দেশনা ও দ্রুত পদক্ষেপই পারে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার এই সংকট থেকে উত্তরণ ঘটাতে।
এজন্য হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে অবিলম্বে ৩ দফা দাবি জরুরিভিত্তিতে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা। ১. কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন: পাশকৃত ‘হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩’-এর বিধান অনুযায়ী অবিলম্বে কাউন্সিল পরিচালনার পূর্ণাঙ্গ গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন করে প্রশাসনিক ও একাডেমিক স্থবিরতা দূর করতে হবে।
অনুমোদিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৩. মাদক আইনে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিল: চিকিৎসাকাজে ব্যবহৃত ফার্মাকোপিয়ায় হোমিওপ্যাথি ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রেখে চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।