বাংলা লাইভ নিউজ ডেস্ক: এমপির উপস্থিতিতে খাসজমি উদ্ধারে লুটপাট, নেপথ্যে যুবদল নেতার চাঁদা দাবি শরীয়তপুর-চাঁদপুর সীমান্তবর্তী চরাঞ্চলে সরকারি খাসজমিতে গড়ে ওঠা ঘের দখলমুক্ত করতে অভিযানের সময় লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।
প্রশাসনিক এই অভিযানের সময় ঘেরের স্থাপনায় আগুন ও মাছের খাদ্য পুড়িয়ে দেওয়া হয়। এ সময় এক খামারির কাছে চাঁদা না পেয়ে তার গরু-ছাগল ও হাঁস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার সমর্থকের বিরুদ্ধে। ঘেরমালিকদের দাবি, গত ২১ অক্টোবর থেকে চাঁদপুরের মখদ্দি ও আশপাশের চরাঞ্চলে চালানো অভিযানে অন্তত ২৫ থেকে ৩০টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ, বাঁধ কেটে দেওয়ার পর কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে, লুট হয়েছে।
একই সঙ্গে ঘেরের বিভিন্ন স্থাপনা, মাছের খাদ্য ও চাষের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘেরমালিকদের একজন ইকবাল মিয়া। ফেরিঘাটের পাশে মখদ্দি এলাকায় প্রায় ৫৮ একর জমিতে একাধিক মাছের ঘের গড়ে তুলেছিলেন তিনি। তার দাবি, ঘেরগুলো গড়ে তুলতে প্রায় ৮ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।