বাংলা লাইভ নিউজ ডেস্ক: যদিও এতদিন পূর্ণদৈর্ঘ্যের আঙিনায় পা রাখেননি এ নির্মাতা। তবে কিছু দিন আগেই নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
- •যদিও এতদিন পূর্ণদৈর্ঘ্যের আঙিনায় পা রাখেননি এ নির্মাতা।
- •তবে কিছু দিন আগেই নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
- •গুঞ্জন উঠেছিল— আদনানের প্রথম সিনেমার নায়ক হবেন সিয়াম আহমেদ।
গুঞ্জন উঠেছিল— আদনানের প্রথম সিনেমার নায়ক হবেন সিয়াম আহমেদ। তবে সেই গুঞ্জন টেকেনি। বুধবার (৪ নভেম্বর) নির্মাতা নিজেই ঘোষণা দিলেন, তার প্রথম সিনেমার নাম ‘অপলক’।
আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে থাকছেন তারই স্ত্রী মেহজাবীন চৌধুরী এবং তার বিপরীতে জুটি হয়ে কাজ করবেন আফরান নিশো। একসঙ্গে বহু নাটক করেছেন তারা।
আবার ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমাতেও একসঙ্গে জুটি হয়ে কাজ করেছেন তারা। এবার আদনানের সিনেমাতেও যুক্ত হলেন এ তারকা জুটি। সম্প্রতি ‘অপলক’ সিনেমায় চুক্তিস্বাক্ষরের ছবি পোস্ট করে আদনান আল রাজীব উল্লেখ করেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’।
এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। তিনি উল্লেখ করেন, আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই।
যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। এ নির্মাতা উল্লেখ করেন, ‘আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।
’ এদিকে মেহজাবীন চৌধুরীও সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো পোস্ট করেছেন। নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী উল্লেখ করেন, আমাদের সিনেমা ‘অপলক’ অবশেষে হচ্ছে।
সিনেমাটির জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন। মেহজাবীন চৌধুরী আফরান নিশো সিনেমা।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।