বাংলা লাইভ নিউজ ডেস্ক: প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার পর পরিস্থিতি হুট করেই ভিন্ন দিকে মোড় নেয়।
- •প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি।
- •তবে আদালত থেকে বের হওয়ার পর পরিস্থিতি হুট করেই ভিন্ন দিকে মোড় নেয়।
- •জানা যায়, নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হয়ে ‘জাগো নিউজ’-এর নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান এবং মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার আহত হন।
জানা যায়, নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হয়ে ‘জাগো নিউজ’-এর নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান এবং মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার আহত হন। তাৎক্ষণিকভাবে আশিকুজ্জামানকে আদালতের পাশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত বুধবার (০৪ নভেম্বর) পরীমনির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এর পরদিন বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন এই চিত্রনায়িকা।
শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।