বাংলা লাইভ নিউজ ডেস্ক: কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অভিযান চালিয়ে ৯৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে গ্রেফতার ৩৮ জন, পরোয়ানা মূলে ১১৬ জন ও সাজা পরোয়ানা মূলে ২৪ জন রয়েছেন। এ ছাড়া মাদক মামলায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মাদক বহনকারী ও ৫০ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১৮ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়। অভিযানে ১১ হাজার ৬৫২ পিস ইয়াবা, ৩৯ কেজি ৬৭৫ গ্রাম গাজাঁ, ১২৪ লিটার চোলাই মদ, ৮ বোতল বিদেশী মদ, ১৬ ক্যান বিয়ার, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।