বাংলা লাইভ নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক ও উপস্থাপক করণ জোহর নবাগত অভিনেতা-অভিনেত্রীদের নিজের সিনেমায় সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। তবে জানলে অবাক হবেন, যে পরিচালক নতুন প্রজন্মকে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সুযোগ করে দেন, সেই তিনি একেবারেই চান না যে তার দুই সন্তান বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করুক।
- •বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক ও উপস্থাপক করণ জোহর নবাগত অভিনেতা-অভিনেত্রীদের নিজের সিনেমায় সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত।
- •তবে জানলে অবাক হবেন, যে পরিচালক নতুন প্রজন্মকে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সুযোগ করে দেন, সেই তিনি একেবারেই চান না যে তার দুই সন্তান বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করুক।
- •তিনি উল্লেখ করেন, আমার মনে হয় ইন্ডাস্ট্রি খুব কঠিন একটা জায়গা।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম সিজনে পতৌদি পরিবারের ‘ছোট নবাব’ অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান দম্পতির সঙ্গে কথা বলতে গিয়ে এমন কথা উল্লেখ করেন উপস্থাপক করণ জোহর। তিনি উল্লেখ করেন, আমার মনে হয় ইন্ডাস্ট্রি খুব কঠিন একটা জায়গা।
আমি সবসময় আমার সন্তানদের এই ইন্ডাস্ট্রি থেকে দূরে রাখার চেষ্টা করেছি। সবসময় ওদের নিরুৎসাহিত করেছি। অনেকে হয়তো আমাকে উল্লেখ করেন যে, কেন আমি এটা করি।
কিন্তু আমি বলি যদি ওরা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে তাহলে আমি ওদের আর আগলে রাখতে পারব না। কারণ তখন আমার অনেক বয়স হয়ে যাবে। তিনি উল্লেখ করেন, আমাদের বাবা-মায়েরা বলতেন— তোমাদের ইচ্ছা হলে কর।
তোমাকে গিয়ে চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সেটা মনে হয় না। অভিনেত্রীর সঙ্গে করণ জোহরও একমত পোষণ করেন।
কারিনা কাপুর এর আগেও জানিয়েছিলেন যে, তার ছেলে তৈমুর নাটক কিংবা অভিনয়ে তেমন আগ্রহী নয়; বরং খেলাধুলার দিকেই তার বেশি ঝোঁক। অভিনেত্রী আরও উল্লেখ করেন, তৈমুর প্রায়ই তাকে জিজ্ঞেস করে— তিনি বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির বন্ধু কিনা।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে ৪৪ বছর বয়সে সারোগেসির মাধ্যমে এ চলচ্চিত্র নির্মাতা তাদের একক বাবা হন। তার ছেলের নাম রাখা হয়েছে তার প্রয়াত বাবা, চলচ্চিত্র নির্মাতা যশ জোহরের নামে, আর তার মেয়ের নাম রুহি রাখা হয়েছে তার মায়ের নাম হিরুর নামে।
করণ জোহর বর্তমানে ধর্মা প্রোডাকশনসের ওয়েব সিরিজ ‘স্টুডেন্ট অব দি ইয়ার: আফটার ডার্ক’ মুক্তির অপেক্ষায় আছেন। এখানে তার কলেজ রোমান্স ফ্র্যাঞ্চাইজিটিকে একটি ডার্ক মার্ডার মিস্ট্রি হিসেবে নতুন করে তৈরি করা হয়েছে।
শানায়া কাপুর এ সিরিজে আয়েশা ও অদিতি নামে যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন। আয়েশাকে মৃত অবস্থায় পাওয়ার পর অদিতি তার হত্যাকারীকে খুঁজে বের করার জন্য সেন্ট টেরেসা হেরিটেজ স্কুলের এক কঠিন প্রতিযোগিতায় নামে।
রিমা মায়া পরিচালিত ও ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিরিজে আরও অভিনয় করেছেন দিভিক শর্মা ও মান্যা গ্রোভার। এটি আগামী ১৩ নভেম্বর জিও হটস্টারে মুক্তির কথা রয়েছে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।