বাংলা লাইভ নিউজ ডেস্ক: গোপালগঞ্জে শ্রেণিকক্ষের মধ্যে ‘জয় বাংলা’সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান দেওয়ায় সরকারি জেলা স্কুলের বিভিন্ন শ্রেণির ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) ওই স্কুলের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে ওই ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

📌 এক নজরে মূল বিষয়:
  • •বুধবার (৪ নভেম্বর) ওই স্কুলের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে ওই ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
  • •এদিকে, বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
  • •স্কুলটির নিরাপত্তায় মোতায়েন করা হয় পুলিশ।

এদিকে, বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। স্কুলটির নিরাপত্তায় মোতায়েন করা হয় পুলিশ। জানা গেছে, গত ৬ অক্টোবর বুধবার স্কুল ছুটির সময় শ্রেণিকক্ষের মধ্যে ৯ শিক্ষার্থী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। পরদিন স্কুল কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে।

বুধবার (৪ নভেম্বর) তদন্ত কমিটি ওই ৯ শিক্ষার্থীকে অভিযুক্ত করে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। একই সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর হক বিষয়টি নিশ্চিত করে উল্লেখ করেন, শ্রেণিকক্ষের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন ও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে তাদেরকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়া সম্পন্ন হয়েছে।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]