বাংলা লাইভ নিউজ ডেস্ক: ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতি আবারও সবার নজর কেড়েছেন। সেই ছবি ঝড়ের গতিতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

📌 এক নজরে মূল বিষয়:
  • •ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতি আবারও সবার নজর কেড়েছেন।
  • •সেই ছবি ঝড়ের গতিতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।
  • •বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বলিউডে দীপাবলির উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বলিউডে দীপাবলির উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। মনীশ মালহোত্রা তার বাড়িতে একটি জমকালো দীপাবলি পার্টির আয়োজন করেন।

সেখানে বলিউডের অনেক বড় বড় তারকার উপস্থিতি ছিল। তবে সেই পার্টির সবচেয়ে আলোচিত তারকা ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন।

এ তারকা দম্পতি হাতে হাত ধরে প্রবেশ করেন ৷ মুহূর্তের মধ্যে তাদের রসায়ন সবার নজর কেড়ে নেন। উজ্জ্বল লাল শাড়িতে সজ্জিত ঐশ্বরিয়া তার স্বামী অভিষেকের হাত ধরে ভালোবাসার ভঙ্গিতে পোজ দেন।

এতদিন পর এ জুটিকে একসঙ্গে দেখে ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তাদের দুজনের ছবি ভাইরাল হয়ে পড়ে। ঐশ্বরিয়াকে কখনো অভিষেকের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে, আবার কখনো তার বাহুডোরে থেকে হাসতে পরিলক্ষিত হয়েছে।

এই বিশেষ অনুষ্ঠানের জন্য সাবেক বিশ্বসুন্দরী সোনালি সুতায় সূক্ষ্ম কারুকার্য করা একটি উজ্জ্বল লাল শাড়ি বেছে নিয়েছিলেন। অন্যদিকে অভিষেক বচ্চনকে কালো শেরওয়ানিতে সুন্দর দেখাচ্ছিল।

এ তারকা দম্পতির ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসামাত্রই নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে যায়। তাদের একসঙ্গে হাত ধরে হাসতে দেখে ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

তাদের দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘তাদের ওপর যেন কুদৃষ্টি না পড়ে। ‘ আরেক নেটিজেন প্রশংসা করে লিখেছেন, ‘বহু বছর পর এমন দৃশ্য দেখলাম।

‘ অনেকেই ঐশ্বরিয়া রাই বচ্চনের লাল শাড়ির সাজও পছন্দ করেছেন। এতদিন পর এ তারকা জুটির এমন ছবি দেখে ভক্ত-অনুরাগীরা বলছেন, তাদের এভাবেই একসঙ্গে সুখী থাকা উচিত।

এর আগে বেশি কিছু দিন ধরেই তাদের বিবাহিত জীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনার গুঞ্জন ওঠে। তবে কেউ-ই আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেননি।

একসঙ্গে কাজ করতে করতে তারা বন্ধু হয়ে যান এবং তারপর তাদের প্রেম হয়। ‘গুরু’ সিনেমার শুটিংয়ের সময় তাদের ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।

অবশেষে ২০০৭ সালের ২০ এপ্রিল তারা সাতপাকে বাঁধা পড়েন। ২০১১ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান— আরাধ্যা।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]