বাংলা লাইভ নিউজ ডেস্ক: ৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected] আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভীতি প্রদর্শন এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, যা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনে এই চিঠি দেয়া হয়। চিঠিতে উল্লেখ করা অভিযোগসমূহের মধ্যে উল্লেখযোগ্য ও মৌলিক বিষয়গুলো নিচে তুলে ধরা হলো- ধানের শীষের প্রার্থীর পক্ষে মোড়ে মোড়ে রঙিন প্রতীক ব্যবহার করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। হিন্দু ও সরকারি চাকরিজীবী ভোটারদের বিভিন্ন হুমকি নিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

নির্বাচনি বিধিমালায় দুপুর ২টার পূর্বে মাইক ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও দুপুর ২টার পূর্বে মাইক ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের সুবিধা প্রদান নিষিদ্ধ থাকা সত্ত্বেও, ইউনিয়নে ইউনিয়নে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সরকারি চিকিৎসকদের ব্যবহার করে ভোটারদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও মসজিদে সোফা সেট স্থাপন করে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও মসজিদে সোফা সেট স্থাপন করে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।