বাংলা লাইভ নিউজ ডেস্ক: মানববন্ধন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নতুন নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। কর্মসূচিতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার মেনে না নেওয়া হলে উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

📌 এক নজরে মূল বিষয়:
  • •কর্মসূচিতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার মেনে না নেওয়া হলে উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
  • •মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
  • •যাতে কোনো অপশক্তি নির্বাচন বন্ধ করতে না পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল উল্লেখ করেন, গত নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অন্যতম একটি ইশতেহার ছিল রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা।

যাতে কোনো অপশক্তি নির্বাচন বন্ধ করতে না পারে। কিন্তু আমাদের নির্বাচিত নেতারা বারবার ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার দাবি জানালেও প্রশাসন সেটি আমলে নেয়নি।

নির্বাচনসংক্রান্ত যে কমিটি হয়েছিল সেটিও আলোর মুখ দেখেনি। তিনি উল্লেখ করেন, ‎গত এক সপ্তাহ উপাচার্যের সঙ্গে নির্বাচন বিষয়ে সাক্ষাতের চেষ্টা করলেও আমাদের কোনো শিডিউল দেওয়া হচ্ছে না।

উপাচার্যের অফিস থেকে বলা হচ্ছে- তিনি ক্যাম্পাসে থাকবেন না, কিন্তু আমরা ঠিকই দেখছি তিনি অফিস করছেন। এর মধ্য দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে, প্রশাসনই রাকসু নির্বাচন চাচ্ছে না।

এজন্য তারা ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি হতে ভয় পাচ্ছে। ‎‎শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করলে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি হিসেবে নির্বাচন দেওয়ার অধিকার শুধু আপনার এবং আপনার সিন্ডিকেটের।

এখানে ওপর মহলের কোনো ক্ষমতা নেই। শেখ হাসিনা যেমন নির্বাচন দিতে ভয় পেতেন, আপনিও নির্বাচন দিতে ভয় পান, গড়িমসি ও ষড়যন্ত্র করেন।

এর মাধ্যমে আপনি বিশ্ববিদ্যালয়ে নতুন ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনার যেমন শেষ রক্ষা হয়নি, আপনি যদি নির্বাচন নিয়ে গড়িমসি করেন তাহলে আপনারও শেষ রক্ষা হবে না।

এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন করে আপনাকে বিতাড়িত করবে। এর আগে গত ২৫ অক্টোবর রাকসু বডির মেয়াদ শেষ হয়েছে।

এরপর থেকেই রাকসু নির্বাচনের দাবিতে ইসলামী ছাত্রশিবির ও সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে গঠিত রাবি সংস্কার আন্দোলন নামক প্ল্যাটফর্মকে সরব পরিলক্ষিত হয়েছে।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]