বাংলা লাইভ নিউজ ডেস্ক: গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমি পরিদর্শন করেছেন চার দেশের রাষ্ট্রদূত। আজ সোমবার (২৬ অক্টোবর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা, আধুনিক কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম এবং দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করতে মালদ্বীপ, কসোভো, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা একাডেমিতে এসে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম, কারিগরি দক্ষতা ও হস্তশিল্পের বিভিন্ন পণ্য ঘুরে দেখেন।
এ সময় দেশীয় এসব পণ্যের বিদেশে বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও অবকাঠামোর পাশাপাশি হস্তশিল্প, কুটিরশিল্প, গার্মেন্টস, নির্মাণ ও বিভিন্ন কারিগরি বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আনসার সদস্যদের তৈরি বিভিন্ন পণ্যের মান ও উৎপাদন প্রক্রিয়া দেখে আগ্রহ প্রকাশ করেন তারা। এ সময় তারা কিছু হস্তশিল্পের পণ্য কেনেন এবং নিজ নিজ দেশে এসব পণ্য ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাষ্ট্রদূতদের স্বাগত জানান। পরে তার সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় একাডেমির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং বিদেশে এসব পণ্য নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরিদর্শনে অংশ গ্রহনকারী ৪ রাষ্ট্রদূত হলেন মালদ্বীপের শিউনীন রশীদ, কসোভোর লুলজিম প্ল্লানা, মরক্কোর লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি এবং সিঙ্গাপুরের ফিলিপ ওং।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।