বাংলা লাইভ নিউজ ডেস্ক: সিংগাইরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন মানিকগঞ্জের সিংগাইরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মো. মুক্তার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামি মো. সুমন মিয়াকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া পৃথক ধারায় তাদের আরও কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি উপস্থিত থাকলেও অপরজন অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মুক্তার হোসেন সিংগাইর উপজেলার চর চান্দহর গ্রামের কুরবানীর ছেলে।

তিনি বর্তমানে পলাতক রয়েছেন। আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(গ) উপধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই আইনের ১০(ক) ধারায় তাকে আরও আড়াই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।