বাংলা লাইভ নিউজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারত থেকে আসা সেই বাঘ ড্রোনে শনাক্ত হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সীমান্তবাসীর মাঝে বাড়ছে আতংক।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বন বিভাগের ঢাকা অঞ্চলের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছেন। বাঘটি আক্রমনের ২৪ ঘন্টা পেড়িয়ে গেলেও উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দল। এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায় বাঘের আক্রমণে ৩ জন আহত হন। আহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), একই এলাকার নজরুল ইসলাম (৪৫) এবং আফসার আলী (৪০)।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার দিকে আমঝোল এলাকার শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে যান। এ সময় সীমান্তের কাছাকাছি পৌঁছালে দেখতে পান একটি বাঘ একটি ছাগলকে আক্রমণ করছে। এটি দেখে শরিফা বেগম ভয়ে চিৎকার শুরু করলে বাঘটি তাঁকে ধাওয়া করে আক্রমণ চালায়। শরিফার আত্মচিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে দ্রুত ছুটে আসেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।