বাংলা লাইভ নিউজ ডেস্ক: এ ছাড়া গত বছর গাজায় ত্রাণবাহী একটি নৌবহর আটকে দেওয়ার ঘটনায় নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে তুরস্কে নেতানিয়াহুর অনুপস্থিতিতে বিচার চলছে। সেখানে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কি বহাল থাকবে। গ্রেপ্তারি পরোয়ানাটি নেতানিয়াহুর প্রধানমন্ত্রী থাকাকালে সংঘটিত কর্মকাণ্ডে তার কথিত ব্যক্তিগত ফৌজদারি দায়ের সঙ্গে সম্পর্কিত। তিনি পদে থাকছেন কি না, তার ওপর পরোয়ানার কার্যকারিতা নির্ভর করে না। তবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করে আদালতের কাছে হস্তান্তর করা না হলে তার বিচার শুরু করা সম্ভব নয়।
আইসিসির রোম সংবিধির ৫৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী, আদালত অন্য কোনো নির্দেশ না দিলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর থাকে। আইসিসির উপপ্রধান প্রসিকিউটর নাজহাত শামীম খান গত সেপ্টেম্বরে বলেছিলেন, পরোয়ানা প্রত্যাহারের বিষয়ে আদালত কোনো পদক্ষেপ নেয়নি। তবে ইসরায়েল এখনো আইসিসির এখতিয়ার নিয়ে আপত্তি জানাচ্ছে। দেশটির প্রধান যুক্তি, তারা আদালতের প্রতিষ্ঠাকালীন চুক্তি রোম সংবিধির সদস্য নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।