বাংলা লাইভ নিউজ ডেস্ক: A- A+ এই মুহূর্তে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেছেন, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি।

রোববার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা বাসসকে আরিফ হোসেন খান বলেন, যেসব ব্যাংক নিরাপত্তার কারণে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই সচল করবে। সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর আজ রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে। তবে গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল।

ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়। বিশ্বব্যাপী হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার খুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।