বাংলা লাইভ নিউজ ডেস্ক: হট্টগোল একদমই পছন্দ করেন না হান্সি ফ্লিক। বিতর্ক যতটা পারেন, এড়িয়ে যান।
রিয়াল মাদ্রিদের মতো রেফারির সামর্থ্য নিয়ে প্রশ্ন খুব একটা তুলতে দেখা যায় না তাকে। এল ক্লাসিকোর মতো উত্তেজনাপূর্ণ ম্যাচের আগেও রেফারিং বিতর্ক থেকে নিজেকে দূরে রাখলেন বার্সা কোচ। রোববার বার্সেলোনা ও রিয়ালের মধ্যকার আগুন-বারুদে লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন হুয়ান মার্তিনেজ মুনুয়েরা। স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় ম্যঅচের জন্য ভিএআর কর্মকর্তা হিসেবে থাকবেন জাভিয়ের ইগলেসিয়াস ভিলানুয়েভা।
মুনুয়েরা এনিয়ে পঞ্চমবার এল ক্লাসিকোতে দায়িত্ব পালন করবেন। তার পরিচালনায় আগের চারবারের মদ্যে তিনটি জিতেছে রিয়াল, বার্সার কেবল একটি জয়। এই লড়াই ছাপিয়ে রেফারি নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও বার্সেলোনা কোচ জানালেন, ম্যাচ অফিসিয়ালদের ওপর তার আস্থা আছে। রেফারিদের নিয়ে সৃষ্ট বিতর্ক ক্লাসিকোর ম্যাচ পরিচালনায় প্রভাব পড়বে কি না প্রশ্নে আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লিক বললেন, ‘কোনো প্রভাব পড়বে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।