বাংলা লাইভ নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর ড্রামে তেল বিক্রি, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া খাবার রং হিসেবে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী রং বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে মোট ৯৫টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে অধিদপ্তর। অধিদপ্তরের ৫০টি দল এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগমের নেতৃত্বে রাজধানীর শাহ আলী, মিরপুর-১, নতুন বাজার ও কল্যাণপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর ড্রামে ভোজ্যতেল সংরক্ষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। গোপনে ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, রেস্টুরেন্টের দুই কর্মচারী গ্রেপ্তারআমার দেশ পত্রিকার প্রেসে বোমা হামলায় ডিআরইউয়ের তীব্র নিন্দা এ ছাড়া কল্যাণপুরের নতুন বাজারে মেসার্স নিউ ইউসুফ খাদ্য স্টোরে শিল্পকারখানায় ব্যবহারের রং খাবারের রং হিসেবে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই রং জব্দ করা হয়। অধিদপ্তর জানায়, খোলা ভোজ্যতেল বিক্রিতে অস্বাস্থ্যকর পাত্রের ব্যবহার বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত দাম আদায় ঠেকাতে দেশব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।