বাংলা লাইভ নিউজ ডেস্ক: অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য সরোয়ার হোসেন গত ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় এক লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দের একটি কালভার্ট নির্মাণ করেন। কিন্তু বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা ওই প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এই চাঁদা দিতে অস্বীকার করায় ঘটনার দিন বিকেলে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে তোতা অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। এতে নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক নগদ ৫০ হাজার টাকা দাবি করেন। তাতে রাজি না হওয়ায় আরও উত্তেজিত হয়ে কিল-ঘুষি ও এলোপাথাড়িভাবে মারধর শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ইউপি সদস্য রক্ষা পেলেও পরিষদ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তোতা।

ভুক্তভোগী ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ গণমাধ্যমকে বলেন, নিজের টাকা ব্যয় করে প্রকল্পটির কাজ শেষ করেছি। অথচ বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বিল পাচ্ছি না। পরিষদের সচিব চেকটি রেডি করে রেখেছেন, কিন্তু সে তাকে বলে রেখেছে ৫০ হাজার টাকা না দেওয়া পর্যন্ত আমাকে যেন চেকটি না দেওয়া হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।