বাংলা লাইভ নিউজ ডেস্ক: ‘কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দেব’ এমন কথা বলে সৌদি আরবে দুধ দিয়ে গোসল করেছেন প্রবাসী আজিজ আকন্দ। তার অভিযোগ, নয় বছরের সংসার ও ছয় বছরের মেয়েসন্তান রেখে অন্য এক যুবকের সঙ্গে চলে গেছেন তার স্ত্রী।
এ ঘটনার পর দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে আজিজকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম স্ত্রীকে, ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে। আমি কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দিবো।
’ আজিজ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে যান। প্রায় নয় বছর আগে শান্তনা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি মেয়েসন্তান রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।