বাংলা লাইভ নিউজ ডেস্ক: ভোটকেন্দ্রে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের নির্বাচনে দুটি বিদ্রূপাত্মক বাস্তবতা সামনে এসেছে।
নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি ভোটার বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে ভোট দিয়েছেন। কিন্তু স্পষ্ট বিজয়ী না থাকায় আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকছেন তিনি। অন্যদিকে, নির্বাচনী প্রচারে যাদের কণ্ঠ ও উদ্বেগ প্রায় উপেক্ষিত ছিল, সেই আরব ইসরাইলিরাই সরকার গঠনে নির্ধারক ভূমিকা নিতে পারেন। অথচ ইহুদি-প্রধান প্রধান দলগুলো দীর্ঘদিন ধরে তাদের ক্ষমতার অংশীদার হিসেবে প্রত্যাখ্যান করে আসছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সিদ্ধান্ত নেবেন, কোন দল বা জোট কার্যকর সরকার গঠন করতে পারবে বলে তিনি মনে করেন। নেতানিয়াহুর জন্য এর অর্থ কী। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন নিয়ে সবচেয়ে বড় দল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে তার জোট।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।