বাংলা লাইভ নিউজ ডেস্ক: ৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected] পরীমনির প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে জয় লেখেন, ‘আমার কাছে কেন যেন মনে হয় পরীমনি এ সময়ের অন্যতম এক নায়িকা, যিনি এই ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ান এবং তাদের সম্মান দেখান।

কোনো ফিল্মের প্রেস কনফারেন্সের জন্য না কিংবা কাভারেজের জন্য না, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য। ’ পরীমনিকে বাংলাদেশের বড় তারকাদের একজন উল্লেখ করে জয় আরও লেখেন, ‘সে নিঃসন্দেহে বাংলাদেশের বড় একজন সেলিব্রেটি। তাকে চিনে না এই দেশে এমন কেউ নাই। ’ এরপরই শিউলি ফুল পাঠানো ব্যক্তিকে নিয়ে রসিকতা করেন এই উপস্থাপক।

তিনি লেখেন, ‘কিন্তু চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠালো। আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দিবেন। তবে আমি চাই লোকটা বেঁচে যাক।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।