বাংলা লাইভ নিউজ ডেস্ক: আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে মালয়েশিয়া ও বাংলাদেশের পতাকা। ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রথম দফার আলোচনা শুরু হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর)।

ঢাকায় অনুষ্ঠেয় তিন দিনব্যাপী এ আলোচনা চলবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বাড়ানো এবং পারস্পরিক বাজারে প্রবেশাধিকার সহজ করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, আলোচনায় অংশ নিতে দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) জ্যেষ্ঠ কর্মকর্তা ড. রশিদি সাইদের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছেছে। বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন।

উপপ্রধান আলোচক হিসেবে থাকবেন একই অনুবিভাগের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বৈঠকের উদ্বোধন করবেন বাণিজ্যসচিব। এরই মধ্যে দুই দেশের পক্ষ থেকে প্রস্তুত করা খসড়া প্রস্তাব বিনিময় হয়েছে। প্রথম দফার আলোচনায় এসব প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।