বাংলা লাইভ নিউজ ডেস্ক: ৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected] মঞ্চে গান গাইতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শিল্পা রাও। সময় শেষ হয়ে যাওয়ার কথা বলে পরিবেশনার মাঝপথেই তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এমনকি দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগও পাননি এই গায়িকা। গত ২৪ অক্টোবর ভারতের মুম্বাইয়ে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন শিল্পা রাও। একটি পোস্টে তিনি লেখেন, ‘মুম্বাই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গেছে।
এত সুন্দর একটা মুহূর্ত এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এটা ভীষণ কষ্টের। ’ আরও পড়ুন তারকার গাড়িতে হামলায় গ্রেপ্তার ১১, জানা গেল পরিচয় তবে পরিবেশনা অসম্পূর্ণ থাকলেও দর্শকদের ভালোবাসা তাকে মুগ্ধ করেছে বলে জানান শিল্পা। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘কিন্তু গান থেমে গেলেও তোমরা থামোনি। তোমরা যেভাবে বারবার আমার নাম ধরে ডাকছিলে, তোমাদের কথায় যে ভালোবাসা ছিল… আজ রাতের আমাদের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।