বাংলা লাইভ নিউজ ডেস্ক: পুরুষের প্রবেশ নিষিদ্ধ, নারীদের জন্য উন্মুক্ত। এমন ব্যতিক্রমী আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে প্রায় ৭০ বছরের ঐতিহ্যবাহী ‘বউ মেলা’।
কেনাকাটার পাশাপাশি আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও আনন্দ ভাগাভাগির সুযোগ থাকায় মেলাটি স্থানীয় নারীদের কাছে বিশেষ আকর্ষণীয়। সোমবার (২৬ অক্টোবর) লক্ষ্মীপূজার পরদিন ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের সর্বজনীন দুর্গামন্দির চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারীদের পদচারণায় মুখর ছিল মেলাপ্রাঙ্গণ। মেলায় প্রসাধনসামগ্রী, শিশুদের খেলনা, হস্তশিল্প, গৃহসজ্জার উপকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাবারের দোকান বসে।
শতাধিক দোকানে চলে কেনা বেচা। পুরুষদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও মেলার বিভিন্ন দোকান পরিচালনা করেন পুরুষ বিক্রেতারাও। মেলায় আসা সুজাপুর গ্রামের প্রিয়া রানী ও সোমা রানী দাস বলেন, ‘মেলায় আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কথা বলার সুযোগ হয়। কেনাকাটার পাশাপাশি সবার সঙ্গে সময় কাটানোর আনন্দটাই আলাদা।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।