বাংলা লাইভ নিউজ ডেস্ক: সোনারগাঁ (নারায়ণগঞ্জ) বিদেশি মদসহ গ্রেফতার যুবক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি মদসহ মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (শুক্রবার) তার বিয়ে হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (শুক্রবার) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তার বাবা বিএনপি নেতা নজরুল ইসলামের দাবি, গায়ে হলুদের অনুষ্ঠানের রাতে তার ছেলে শুভর কিছু বন্ধু আনন্দ-ফুর্তি করার জন্য তাকে এ মদ আনার দাবি করে।
এক বোতল বিদেশি মদ নিয়ে আসার পথে তাকে পুলিশ আটক করে। তবে এ মদের বিষয়ে তার পরিবার অবগত নয়। তার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলেও তিনি দাবি করেন। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।