বাংলা লাইভ নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও নিজের কাছে থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
- •কুষ্টিয়া-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।
- •আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও নিজের কাছে থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
- •তবে বগুড়ার এক ওয়াজ মাহফিলে রাশেদের এ দাবিকে ষড়যন্ত্র বলে মন্তব্য করছেন আমির হামজা।
তবে বগুড়ার এক ওয়াজ মাহফিলে রাশেদের এ দাবিকে ষড়যন্ত্র বলে মন্তব্য করছেন আমির হামজা। তিনি উল্লেখ করেন, ‘এখন আবার শুরু করছে আলেমদের বিরুদ্ধে।
আল্লামা সাঈদী বদ দোয়া করেছিলেন, আল্লাহ আমার এতো বড় অসম্মান যারা করলো তাদেরকে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কছম এই বগুড়ার মাটিতে বদ দোয়া দিয়ে গেলাম আমাদের সম্মান দিয়ে যারা ছিনিমিনি খেলছে একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
’ এর আগে গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার কাছে এসেছে।
সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা তুলে ধরেন।
ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই।
ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত। ’ মুফতি আমির হামজা রাশেদ খাঁন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।