বাংলা লাইভ নিউজ ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রতি আসরেই কোনো না কোনো বাংলাদেশি খেলেন লাহোর কালান্দার্সের হয়ে। সর্বশেষ গ্লোবাল সুপার লিগের জন্য শামীম পাটোয়ারিকে দলে নিয়েছিল লাহোর।

এবার তারা বাংলাদেশিদের নিয়ে করছে মাস্টারপ্ল্যান। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা জানিয়েছেন, পিএসএলের আগামী আসরকে সামনে রেখে বাংলাদেশের তরুণ ও উঠতি ক্রিকেটারকে নিয়ে তাদের মাস্টারপ্ল্যান রয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্লানে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আছে। তাদের নাম এখনই আমি বলতে চাই না, তবে এটুকু বলে রাখি তরা বড় তারকা নয়।

প্রতিপক্ষ দলও আমার পছন্দের খেলোয়াড়দের নিতে চায়। ইটস অ্যা ফ্যামিলি। মানি ডাজন্ট ম্যাটার। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন আমার রাডারে আছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।