বাংলা লাইভ নিউজ ডেস্ক: এসময় জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা উল্লেখ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জাপান যুবদলের ভূমিকা অতুলনীয়। দীর্ঘদিন ধরে যুবদলের কমিটি না থাকায় যুবদল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

📌 এক নজরে মূল বিষয়:
  • •এসময় জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা উল্লেখ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জাপান যুবদলের ভূমিকা অতুলনীয়।
  • •দীর্ঘদিন ধরে যুবদলের কমিটি না থাকায় যুবদল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
  • •উল্লেখ করেন, অতিশীগ্রই কেন্দ্রীয় যুবদলের সাথে সমন্বয় করে জাপান যুবদলের কমিটি দেয়া হবে।

উল্লেখ করেন, অতিশীগ্রই কেন্দ্রীয় যুবদলের সাথে সমন্বয় করে জাপান যুবদলের কমিটি দেয়া হবে। সভাপতির বক্তব্যে জাপান যুবদলের সংগঠক কাজী সাদেকুল হায়দার বাবলু যুবদলের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জাপান যুবদলের ভূমিকা ও ত্যাগের কথা তুলে ধরে দ্রুত জাপানে যুবদলের কমিটি দেয়ার আহ্বান তুলে ধরেন। সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, সংগঠনটির প্রতিষ্ঠার পটভূমি এবং ৪৮ বছরের সাংগঠনিক ও রাজনৈতিক পথচলা তুলে ধরেন।

তাঁরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন। বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন। তাঁরা উল্লেখ করেন, যুবসমাজের ঐক্য, রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক শৃঙ্খলা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দারিদ্র্য বিমোচন ও মাদক নির্মূলে গৃহীত পদক্ষেপের প্রসঙ্গও উঠে আসে। বক্তারা জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ তুলে এসব মোকাবিলায় সাংগঠনিক ঐক্য ও সতর্কতার পাশাপাশি গণতান্ত্রিক ও আইনসম্মত পন্থায় সক্রিয় থাকার আহ্বান তুলে ধরেন। তারা উল্লেখ করেন, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় উন্নয়নের প্রশ্নে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা। আলোচনা শেষে কেক কেটে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ তুলে ধরেন আয়োজকেরা। জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]