বাংলা লাইভ নিউজ ডেস্ক: চীন ও রাশিয়ার চিকিৎসকদের একটি দল পক্ষাঘাতগ্রস্ত এক রোগীর মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশ প্রতিস্থাপন করেছে বলে জানা গেছে। রাশিয়ার মস্কোয় ১২ ঘণ্টা ধরে চলে এ অস্ত্রোপচার।
চিকিৎসকদের দাবি, কোষের টিস্যু জোড়া লাগানোর বিশেষ কৌশল ব্যবহার করে এটিই বিশ্বের প্রথম মেরুদণ্ড প্রতিস্থাপনের ঘটনা। চীনা শল্যচিকিৎসক রেন শিয়াওপিংয়ের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে। রেন জানান, রাশিয়ার স্ক্লিফোসোভস্কি রিসার্চ ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিনে অস্ত্রোপচারটি করা হয়। তিন বছর আগে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন ওই রোগী।
এতে তার মেরুদণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়। নিউ সায়েন্টিস্টের প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রোপচারে রোগীর ক্ষতিগ্রস্ত মেরুদণ্ডের অংশ সরিয়ে এক ‘ব্রেন-ডেড’ ব্যক্তির মেরুদণ্ডের টিস্যুর একটি অংশ প্রতিস্থাপন করা হয়। এ কাজে মাইক্রোসার্জারি পদ্ধতির পাশাপাশি পলিইথিলিন গ্লাইকোল নামের একটি পদার্থ ব্যবহার করেন চিকিৎসকরা। এ পদার্থ কোষের ঝিল্লি জোড়া লাগাতে সহায়তা করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।