বাংলা লাইভ নিউজ ডেস্ক: আসিফ আকবরের গাড়িতে গুলি, শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রবি চৌধুরী জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন এই সংগীতশিল্পী। রোববার (২৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানান রবি চৌধুরী। সেখানে নিজের ক্ষোভ প্রকাশের পাশাপাশি শিল্পীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টে রবি চৌধুরী লেখেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম, আমার ভাই আসিফ আকবরের গাড়িতে হামলা।

আমরা শিল্পীরা মানুষকে জীবন দিয়ে গান শুনিয়ে, জীবন নিতে পারি না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তদন্ত করে বের করা হোক, কারা ঘটিয়েছেন এই ঘটনা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।