বাংলা লাইভ নিউজ ডেস্ক: সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছে। সরকারের মহৎ উদ্যোগ দলের নেতাকর্মীদের অপকর্মে ম্লান হয়ে গেছে।

ডিলার নিয়োগে মানা হয়নি নীতিমালাও। দলের নেতার স্ত্রী, অনার্সপড়ুয়া মেয়ে, ছেলে, শ্বশুর, ফুফাতো ভাই, ভাতিজা, শ্যালক, স্বজনের নামে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলীয় অফিসকে সার ডিলারের গোডাউন দেখানোর রেকর্ড রয়েছে। এই ভয়াবহ অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে রংপুরের আট উপজেলায়।

এসব ঘটনায় গত রোববার রংপুর ডিসি সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ক্ষোভ প্রকাশ করেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী। তিনি বলেছেন, ডিলার নিয়োগে নীতিমালা উপেক্ষা করে ‘বানরের পিঠা ভাগের মতো’ বণ্টন করা হয়েছে। এটি দলীয়করণের লজ্জাজনক উদাহরণ। অনুসন্ধানে এসব অনিয়মের চিত্র ওঠে এসেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।