বাংলা লাইভ নিউজ ডেস্ক: ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭ বান্দরবানের আলীকদমে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ৭ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। আটকের পর রোববার সকালে তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

📌 এক নজরে মূল বিষয়:
  • •ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭ বান্দরবানের আলীকদমে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ৭ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।
  • •আটকের পর রোববার সকালে তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
  • •আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটক রোহিঙ্গারা প্রায় দুই মাস আগে দালাল চক্রের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার একটি পাহাড়িপাড়ায় আশ্রয় নেয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটক রোহিঙ্গারা প্রায় দুই মাস আগে দালাল চক্রের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার একটি পাহাড়িপাড়ায় আশ্রয় নেয়। সেখান থেকে গত শনিবার রাতে আলীকদম উপজেলায় কাজের জন্য গেলে বিজিবি ৫৭ ব্যাটালিয়নের জিপি গেটসংলগ্ন সড়কে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা শরণার্থী বলে পরিচয় দেয়। তাদের মধ্যে তিনজন কক্সবাজারের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এছাড়া ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ পারভেজ উল্লেখ করেন, বিজিবি ৭ জন রোহিঙ্গাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]